বরিশাল অফিস
বরিশালের সরকারি শিশু পরিবারের সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ব্যতিক্রমী ঈদ উদযাপন করেছেন জেলা প্রশাসক। ঈদের দিনের খাবারের আয়োজনের জন্য জেলা প্রশাসক পূর্ব থেকেই সকল ব্যবস্থাপনা করে রেখেছিলেন। ঈদের দিন দুপরে তিনি নগরীর আমতলা মোড়স্থ শিশু পরিবারে গিয়ে শিশুদের সঙ্গে দুপুরের খাবার খেয়ে ঈদ উদযাপন করেন। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার নিজেও উন্নত মানের খাবার কোমলমতি শিশুদের মাঝে পরিবেশনে অংশ নেন।
বরিশাল জেলা প্রবেশন অফিসার মো. সাজ্জাত পারভেজ জানান, শিশু পরিবারের ৫ শতাধিক নিবাসীদের জন্য নতুন পোষাক ও একটি গরু কোরবানীর জন্য উপহার দেন জেলা প্রশাসক। ঈদের দিন জেলা প্রশাসকের দেওয়া নতুন পোষাক পড়েই শিশুরা গরুর মাংষের সাথে বাহারি রকমের উন্নতমানের খাবার খেয়েছেন। এসময় অন্যানের মধ্যে সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ জাবের আহমেদ, সরকারি শিশু পরিবারের (বালক) উপতত্ত্বাবধায়ক শ্যামল সেন গুপ্ত, উপতত্ত্বাবধায়ক-বালিকা ফারজানা রহমান উপস্থিত ছিলেন।
