বরিশাল অফিস
পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুকের বড় ভাই সাহিদ ফারুক (৭৩) আর নেই। বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকার মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী এবং ১ কন্যা রেখে গেছেন। তিনি পেশায় সাংবাদিক ছিলেন। বৃহস্পতিবার বাদ জোহর মোহাম্মদপুরের নূরজাহান রোডের বাইতুল ফজল মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স চত্ত্বরে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে মরহুমের ভাই পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক সহ বিভিন্ন শ্রেনী পেশার মুসুল্লীরা উপস্থিত ছিলেন। পরে তার মরদেহ রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মহলের নেতৃবৃন্দ।
