চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় ৩ লাখ ৫০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। গত ২০ জুলাই হেনানের রাজধানী ঝেংঝুতে ভারী বর্ষণে তীব্র বন্যা দেখা দেয়। এখনও কয়েক লাখ মানুষ পানিবন্দি অবস্থায় ঐ শহরে অবস্থান করছে। মুষলধারে বৃষ্টির প্রভাবে সৃষ্ট বন্যার কারণে ঝেংঝুর রেল ও সড়ক যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। বাঁধ ও জলাধারগুলোতে পানি ফুলে ফেঁপে উঠছে। দুর্যোগ মোকাবিলায় প্রদেশ জুড়ে কয়েক হাজার সেনা মোতায়েন করা হয়েছে। ছবিতে হেনানের রাজধানী ঝেংঝুতে উদ্ধারকর্মীদের গতকাল বন্যাদুর্গতদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে দেখা যায় —এএফপি
