ভারতে ব্যাবসায়িক চুক্তিতে তথ্য গোপনের অভিযোগ আমাজনের বিরুদ্ধে

আপডেট : ২৩ জুলাই ২০২১, ২১:৫৭

 রয়টার্স

ভারতের ফিউচার গ্রুপে দুই বছর আগে একটি বিনিয়োগ অনুমোদনের জন্য আমাজন ডটকম ইনকরপোরেশন ‘তথ্য গোপন করে ভুয়া কাগজপত্র’ জমা দিয়েছিল বলে অভিযোগ করেছে ভারতের এন্টিট্রাস্ট নিয়ন্ত্রক সংস্থা-সিসিই। এ ব্যাপারে একটি উকিল নোটিশ পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রের ই-কমার্স জায়ান্টের কাছে। আমাজনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ আনা ঐ চিঠি তারা দেখেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়্যান্স গ্রুপের কাছে রিটেইল ব্যবসা বিক্রির সিদ্ধান্ত নিয়ে ফিউচার গ্রুপের সঙ্গে আমজনের তিক্ত আইনি লড়াইকে ঐ চিঠি আরো জটিল করে তুলেছে। সেই আইনি লড়াই ভারতের সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। আমাজনের পক্ষ থেকে বলা হচ্ছে, ফিউচার গ্রুপের গিফট ভাউচার ইউনিটের ৪৯ শতাংশ ১৯ কোটি ২০ লাখ ডলারে কেনার জন্য ২০১৯ সালে চুক্তিতে রাজি হয় দুই পক্ষ। ঐ চুক্তির শর্ত অনুযায়ী, ফিউচার গ্রুপ তার আরেকটি কোম্পানি ফিউচার রিটেইল লিমিটেডকে ভারতের অন্যতম বড় ব্যবসায়িক গ্রুপ রিলেয়্যান্সের কাছে বিক্রি করতে পারে না। এখন ফিউচার গ্রুপের একটি অভিযোগের ভিত্তিতে নথিপত্র পর্যালোচনা করে আমাজনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনেছে কমপিটিশন কাউন্সিল অব ইন্ডিয়া (সিসিআই) প্রতিবেদনে বলা হয়, সিসিআই থেকে ৪ জুনের তারিখে আমাজনের কাছে পাঠানো ঐ চিঠিতে বলা হয়, তারা ফিউচার গ্রুপের সঙ্গে লেনদেনে তাদের কৌশলগত স্বার্থ সুরক্ষার বিষয়টি প্রকাশ না করে প্রকৃত পরিস্থিতি গোপন করেছে।