রয়টার্স
ভারী বর্ষণে নদীর পানি বেড়ে যাওয়ায় ও হঠাত্ বন্যায় বেলজিয়ামে মৃতের সংখ্যা বেড়ে ৩৭-এ দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ছয় জন এখনো নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরো বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। ইউরোপের এ দেশটির ত্রাণ ও উদ্ধার কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে থাকা বেলজিয়াম ক্রাইসিস সেন্টার এর আগে বন্যায় ৩২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিল। বেলজিয়ামের প্রতিবেশী জার্মানিতে বন্যা অন্তত ১৭০ জনের প্রাণ কেড়ে নিয়েছে। ইউরোপের পশ্চিমাঞ্চলে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত দেশটির কয়েক হাজার মানুষ এখনো নিখোঁজ।
