স্পোর্টস রিপোর্টার
শততম ওয়ানডে, টেস্টের পর শততম টি-২০ তেও জয়ের গৌরব অর্জন করেছে বাংলাদেশ। গত ২২ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-২০ ম্যাচটি ছিল বাংলাদেশের শততম টি-২০ ম্যাচ। জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়ে ম্যাচটা রাঙিয়েছে মাহমুদউল্লাহর দল।
২০০৪ সালে ভারতের বিপক্ষে শততম ওয়ানডেতে জিতেছিল বাংলাদেশ। ২০১৭ সালে শততম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়েছিল টাইগাররা। এবার ক্রিকেটের ক্ষুদে ফরম্যাটেও শততম ম্যাচে জয় পেল বাংলাদেশ। তিন ফরম্যাটেই শততম ম্যাচ জেতার অনন্য হ্যাটট্রিক যোগ হলো বাংলাদেশের ইতিহাসে। ক্রিকেট ইতিহাসে এমন অর্জন রয়েছে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার।
