নতুনধারা বাংলাদেশ এনডিবি আনুষ্ঠানিকভাবে বিনা মূল্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণকেন্দ্র উদ্বোধন করেছে। গতকাল শুক্রবার সকালে রাজধানীর তোপখানা রোডে দলীয় কার্যালয়ে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা ও ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রি এই কেন্দ্র উদ্বোধন করেন।
মোমিন মেহেদী বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর অধিকাংশেরই লক্ষ্য যে কোনোভাবেই হোক রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হয়ে যাওয়া—কোটিপতি হওয়া। কিন্তু তারুণ্যের রাজনৈতিকধারা নতুনধারা বাংলাদেশ এনডিবির ছাত্র-যুব-জনতা এই লক্ষ্যর বাইরে থেকে কাজ করছে। তারই ধারাবাহিকতায় এনডিবি বাংলাদেশে প্রথম কোনো রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে জনগণের জন্য বিনা মূল্যে মাস্ক-স্যানিটাইজার বিতরণকেন্দ্র উদ্বোধন করেছে। আগামীতে এটির সংখ্যা ১০০ করার ইচ্ছে আছে এনডিবির।
