হাইতিতে নতুন প্রধানমন্¿ীর শপথ

আপডেট : ২৪ জুলাই ২০২১, ০০:৪২

হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়েস হত্যাকাণ্ডের প্রায় দুই সপ্তাহ পর দেশটির নতুন প্রধানমন্¿ী হিসেবে দায়িত্ব নিয়েছেন অ্যারিয়েল হেনরি। গত মঙ্গলবার তিনি শপথ গ্রহণ করেন। ময়েস নিহত হওয়ার পর থেকে দেশটির অন্তর্বতীকালীন প্রধানমন্¿ীর দায়িত্ব পালন করছিলেন পররাষ্ট্রমন্¿ী ক্লদে জোসেফ। কিন্তু গত সোমবার তিনি পদত্যাগ করেন। এদিকে প্রেসিডেন্ট ময়েসের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে তার নিজ শহর কেপ হাইতিয়েন। তার স¿ী মার্টিন ময়েসও অংশ নেন। হাইতিতে মার্কিন রাষ্ট্রদূতও ময়েসের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এদিকে তার শেষকৃত্য অনুষ্ঠানে সমর্থকরা ন্যায়বিচারের দাবি জানান এবং বিক্ষোভ করেন। এ সময় পুলিশ বিক্ষোভ দমনে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। নতুন প্রধানমন্¿ী হেনরিও শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন। -আলজাজিরা