‘গ্যাংস্টার’ মীর সাব্বির

আপডেট : ২৪ জুলাই ২০২১, ১৯:৪৩

 বিনোদন রিপোর্ট

 

দীপ্ত টিভির ‘গ্যাংস্টার গণি ভাই’ ধারাবাহিক নাটকে আজ ভিন্নরূপে দেখা যাবে অভিনেতা মীর সাব্বিরকে। এক শিক্ষিত যুবকের চাকরি না পেয়ে অন্ধকার জগতের কিং হয়ে ওঠার গল্পটি রূপায়ণ করেছেন তিনি। নাটকটি আজ বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচারিত হবে।

গল্পে দেখা যাবে, ঢাকায় এসে চাকরি না পেয়ে গণি ভাই হয়ে গেছে গ্যাংস্টার। তার নামে কাঁপে এখন পুরো শহর। চাঁদাবাজি হোক, কিংবা কিডন্যাপ, কী করে না গণি ভাইয়ের গ্যাং! গণি ভাইয়ের গ্যাংয়ের সক্রিয় সদস্য ডানহাত রোমিও, বামহাত মজনু আর অজুহাত হীরামন। অজুহাতের মন পেতে তুমুল দুশ্চিন্তা ডান আর বামের! আর ওদিকে দুশ্চিন্তা গণি ভাইয়ের অন্য আরেক রকম, গ্রামে থাকা তার বউ আর মেয়ে যদি জেনে যায় তার গ্যাংস্টার হয়ে যাওয়ার কথা? যদি কোনোদিন ধরা পড়ে যায় সে?

মানুষ যা ভাবেও না, কখনো কখনো তা হয়ে যায়। আর তাই তো গ্যাংবাড়িতে এসে উপস্থিত হয় গণি ভাইয়ের বউ মিতালি আর ছোট্ট কন্যা পাখি, যার ফলে বিপদে পড়ে পুরো গ্যাং। বন্ধ হয়ে যায় তাদের কাজ।