‘হাইওয়ে লাভ’

আপডেট : ২৪ জুলাই ২০২১, ১৯:৪৪

 

আজ রাত ৮টায় মাছরাঙা টিভিতে প্রচারিত হবে শামীম হাসান সরকার ও কেয়া পায়েলের নাটক ‘হাইওয়ে লাভ’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। শামীম আর অনিক দু’জনই লোকাল ব্যান্ডদলের মেম্বার। পাড়া-মহল্লায় কনসার্ট আর গায়ে হলুদের অনুষ্ঠানে গান করে বেড়ায়। এর মধ্যে একদিন তাদের ঢাকার বাইরে একটি কনসার্টের জন্য কল আসে। দু’জন একটা গাড়ি ভাড়া করে রওনা দেয়। পথিমধ্যে রাস্তায় দেখা যায় নাফিসা তার বান্ধবী আর বান্ধবীর বয়ফ্রেন্ড নিয়ে কোথাও যাচ্ছে। কিন্তু রাস্তার মধ্য তাদের গাড়ি নষ্ট হয়ে যায়। ড্রাইভার রাজু তাদের গাড়িতে ওঠায় এক্সটা ইনকামের জন্য। গাড়ি চলতে থাকে। শামীমরা গাড়িতে বসে তাদের প্র্যাকটিস করতে থাকে, এতে নাফিসারা বিরক্তবোধ করে। কিছু বলার সুযোগ নেই, কারণ অন রিকুয়েস্টে গাড়িতে ওঠা। গাড়ির ভেতরে নানাভাবে শামীম আর অনিক ওদের জ্বালাতে থাকে। কিছু দূর যাওয়ার পর গাড়ি হাইওয়ের চেকপোস্ট পুলিশ ধরে। দু’জন মেয়ে আর তিনজন ছেলে দেখে সন্দেহ হয়। নামিয়ে তাদের চেক করে। অনিকের পকেটে মাদকদ্রব্য পায়। এই সুযোগে নাফিসারা চলে যেতে নিলে পুলিশ সবাইকে আটকায়। কারণ নামার সময় ড্রাইভার বলেছে ওরা সবাই ফ্রেন্ড। পরে নানা উপায়ে অনেক বুঝিয়ে শুনিয়ে পুলিশের কাছ থেকে ছাড়া পেয়ে সবাই খুব বিরক্ত নিয়ে রওনা দেয়। এদিকে রাত হয়ে যায়। বৃষ্টি শুরু হয়, ড্রাইভার রাজুর মদের নেশা ওঠে। সে হালকা হওয়ার কথা বলে গাড়ি মাঝ রাস্তায় থামিয়ে উধাও হয়ে যায়। সবাই তাকে খোঁজাখুঁজি করতে গিয়ে দেখে সে মদ খেয়ে টাল হয়ে পড়ে আছে। এরমধ্যে একদল ডাকাত তাদের কাছে যা আছে সব লুট করে নিয়ে যায়। এমন নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যাবে নাটকরি কাহিনি।