‘হালকার উপর ঝাপসা’

আপডেট : ২৪ জুলাই ২০২১, ১৯:৪৪

একুশে টেলিভিশনের ঈদ অনুষ্ঠানমালায় আজ প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘হালকার উপর ঝাপসা’। হাস্যরসাত্মক এই ধারাবাহিকটি রচনা করেছেন আসাদুজ্জামান সোহাগ এবং পরিচালনা করেছেন বর্ণ নাথ। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, প্রাণ রায়, নাদিয়া আহমেদ, ওয়ালিউর রহমান রুমিসহ অনেকে। নাটকটি আজ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে একুশে টিভিতে প্রচারিত হবে।