দ্বাদশ শ্রেণির বাংলা দ্বিতীয়পত্র

আপডেট : ২৪ জুলাই ২০২১, ২০:২৪

 

প্রমিত উচ্চারণের নিয়ম

মো. কামরুল হাসান

প্রভাষক

শামছুল হুদা খাঁন কলেজ

ঝিনাইদহ।

শুদ্ধ উচ্চারণ চর্চা (পর্ব ৭)

গত পর্বের পর ...

‘অ’-এর উচ্চারণের নিয়ম

‘অ’-এর উচ্চারণের তিনটি ভাগ রয়েছে।

১. আদ্য-অ (শব্দের শুরুতে)

২. মধ্য-অ (শব্দের মাঝে)

৩. অন্ত্য-অ (শব্দের শেষে)

আদ্য-অ

সূত্র ১২:সাধু ভাষার পূর্ণাঙ্গ রূপে কিছু শব্দে বা ক্রিয়াপদে ই-কার/ঈ-কার কিংবা উ-কার/ঊ-কার বিলুপ্ত হয়ে চলিত ভাষায় পরিণত হলে আগের অ-এর উচ্চারণ ও-কারান্ত হয়।

শব্দগুলোর উচ্চারণগুলো লক্ষ করি :

বানান                                  উচ্চারণ

কলকাতা [সাধু—কলিকাতা]     কোল্কাতা

সজনে [সাধু—সজিনা]               সোজেন

বলছেন [সাধু—বলিতেছেন]        বোলেছন্

বড়ে [সাধু—বড়িয়া]                     বোড়ে

ধরে [সাধু—ধরিয়া]                      ধোরে

পড়ে [সাধু—পড়িয়া]                     পোড়ে

মরে [সাধু—মরিয়া]                      মোরে

সরে [সাধু—সরিয়া]                     শোরে

পচে [সাধু—পচিয়া]                      পোচে

বসে  [সাধু—বসিয়া]                    বোসে

করছি [সাধু—করিতেছি]                কোরিছ

চলবে [সাধু—চলিবে]                    চোলেব

হলদে [সাধু—হলুদিয়া]                  হোলেদ

 

ব্যতিক্রম:সাধু ভাষার পূর্ণাঙ্গ রূপে কিছু শব্দে বা ক্রিয়াপদে ই/ঈ কিংবা উ/ঊ বিলুপ্ত হলেও চলিত ভাষায় পরিণত হলে, আগের অ-এর উচ্চারণ ও-কারান্ত হয় না।

 

     বানান                                      উচ্চারণ

হবে [সাধু—হইবে]        হবে

কবে [সাধু—কইবে]                       কবে

 

সূত্র ১৩ :শব্দের প্রথমে যদি অ থাকে (স্বাধীন নয়; ব্যঞ্জনে যুক্ত) তার পরে জ্ঞ থাকে, তাহলে আগের অ সাধারণত ও-কারান্ত উচ্চারিত হয়।

শব্দগুলোর উচ্চারণগুলো লক্ষ করি :

বানান                        উচ্চারণ

যজ্ঞ                             জোগে্গাঁ

যজ্ঞকর্তা                     জোগে্গাঁকর্তা

যজ্ঞপুরুষ                     জোগে্গাঁপুরুশ্

 

* ‘অজ্ঞ’-এর উচ্চারণ হবে ‘অগে্গাঁ’। কারণ এর অর্থ হলো ‘জানে না যে’ অর্থাত্ না-বোধক। সেজন্য এটি ও-কারান্ত হবে না।