বড়াইগ্রামে ধসে পড়েছে নির্মাণাধীন ব্রিজ

আপডেট : ২৪ জুলাই ২০২১, ২১:১৭

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

বড়াইগ্রামে পানির স্রোতে নির্মাণাধীন একটি ফুটওভার ব্রিজের গাইডওয়ালসহ একাংশ ধসে পড়েছে। শুক্রবার বিকালে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের নেংটাদহ গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় নাজমুল হক বলেন, মাটির নিচে ৮-১০ ফুট গর্ত করে ঢালাই দিয়ে পিলার করা দরকার ছিল, কিন্তু তা করা হয়নি। এছাড়া নিম্নমানের রড ব্যবহার হয়েছে। নিম্নমানের কাজের কারণেই ব্রিজটি ভেঙে গেল। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বড়াইগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, ঠিকাদারকে নদীর পানি শুকিয়ে গেলে নতুনভাবে গাইডওয়ালটি করে দিতে বলেছি। ঠিকাদার কাজ বুঝিয়ে না দিলে তাকে বিল দেওয়া হবে না।