গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
ঈদকে ঘিরে করোনা ঝুঁকি নিয়ে স্বাস্থ্যবিধি না মেনেই গঙ্গাচড়ায় শেখ হাসিনা তিস্তা সেতু পাড়ে হাজার হাজার মানুষ ভিড় করছেন। উপজেলা ছাড়াও রংপুর শহর ও লালমনিরহাটের বিভিন্ন এলাকা থেকে আসছেন লোকজন। স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, শেখ হাসিনা তিস্তা সেতু পাড়ে সকাল থেকেই লোকজন আসতে থাকে। তবে দুপুরের পর থেকে ভিড় বাড়তে থাকে। পা ফেলার জায়গা থাকে না। লক্ষ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, এ বছর শেখ হাসিনা তিস্তা সেতু পাড়ে লোকে লোকারণ্য। স্বাস্থ্যবিধি ও লকডাউন নেই এখানে।
