মঠবাড়িয়ায় ধারালো অস্ত্রের আঘাতে কৃষকের মৃত্যু

আপডেট : ২৪ জুলাই ২০২১, ২১:২০

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা

মঠবাড়িয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আবদুল হক শিকদার (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাতে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা নেওয়ার পথে মাওয়া ফেরিঘাটে তার মৃত্যু ঘটে। পুলিশ শনিবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠিয়েছে। এর আগে শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ বড়মাছুয়া গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত কৃষক আবদুল হক শিকদার ঐ গ্রামের মৃত হাতেম আলী শিকদারের ছেলে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই রুহুল আমিন শিকদার বাদী হয়ে প্রতিপক্ষ ছগির হাওলাদার ও নাছির হাওলাদারসহ ১৯ জন এজাহার নামীয় আরো অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামি করে থানায় হত্যামামলা দায়ের করেছেন। পুলিশ ছগির হাওলাদর, নাছির হাওলাদার ও আইউব আলী খানকে গ্রেফতার করেছে। পিরোজপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ সাঈদুর রহমান বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। মামলার এজাহারভুক্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে পুলিশ তত্পর রয়েছে।