হিলি বন্দরে ফের শুরু হচ্ছে পণ্য আমদানি-রপ্তানি

আপডেট : ২৪ জুলাই ২০২১, ২১:২০

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা

ছয় দিন বন্ধ থাকার পর আজ রবিবার থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হচ্ছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ২৪ জুলাই পর্যন্ত এই বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল। বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, ঈদুল আজহা উপলক্ষ্যে ১৯ থেকে ২৪ জুলাই পর্যন্ত এই বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে আজ ২৫ জুলাই থেকে যথারীতি কার্যক্রম শুরু হবে। ফলে বন্দরে কর্মচাঞ্চল্যতা ফিরবে।