ঝিনাইদহে ইয়াবাসহ গ্রেফতার ১

আপডেট : ২৪ জুলাই ২০২১, ২১:২০

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থেকে ৭০০ পিস ইয়াবাসহ সৈয়দ  শফিকুল ইসলাম রনি নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার রাত ১০টার দিকে ভোলার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। সৈয়দ শফিকুল ইসলাম রনি পাবনার ঈশ্বরদী উপজেলার শাহাপুর গ্রামের সৈয়দ আব্দুল মান্নানের ছেলে। র্যাব-৬-এর ঝিনাইদহ কোম্পানি থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাবের একটি দল অভিযান চালিয়ে ভোলার মোড় থেকে মাদক ব্যবসায়ী সৈয়দ শফিকুল ইসলাম রনিকে গ্রেফতার করে। তার কাছ থেকে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে হরিণাকুন্ডু থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আসামিকে সোপর্দ করা হয়েছে।