ফরিদপুর (পাবনা) সংবাদদাতা
উপজেলার বাদাল গ্রামে শনিবার সকাল ৯টার দিকে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশু আজাদ আলী (৫) ঐ গ্রামের আরশেদ আলীর ছেলে। ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান, আজাদ আলীর মা মমতা খাতুন বাড়িতে রান্না করছিল। এ সময় শিশু আজাদ বাড়ির বাইরে গিয়ে পাশের ছোট খালের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পরে খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
