চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়ায় কবরস্থানের বাউন্ডারি নির্মাণ নিয়ে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার রাতে স্থানীয় বাসিন্দা সাইফুদ্দিন বাদী হয়ে চন্দনাইশ থানায় মামলা দায়ের করেন। এর আগে ঐ দিন জুমার নামাজ শেষে সাতবাড়িয়ার হাছনদন্ডী ঠাকুর দীঘির পাড় এলাকায় জামে মসজিদসংলগ্ন কবরস্থানের বাউন্ডারি নির্মাণ করা নিয়ে সাইফুল ও ইয়াছিন গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। উভয়পক্ষের লোকজন লাঠি ও ইট পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রায় ২০ জন আহত হয়। এ ঘটনায় সাইফুদ্দিন বাদী হয়ে রাতে ১২জন ও অজ্ঞাতনামা আরো ১৫ জনকে আসামি করে চন্দনাইশ থানায় মামলা দায়ের করেন। ওসি (তদন্ত) মো. মজনু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
