চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
চৌদ্দগ্রামে ১১ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালিকাপুর ইউনিয়নের ছুফুয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ১১ কেজি গাঁজাসহ মকবুল হোসেন ও আওলাদ নামের দুই যুবককে আটক করা হয়। পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।
চৌদ্দগ্রাম থানার এএসআই শিলু বিকাশ বড়ুয়া জানান, ১১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে তাদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
