বৃষ্টিতে ধবলগুড়ি জনতার বাজারের রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বিগত বছরগুলোতে যদিও এখানে তেমন একটা জলাবদ্ধতা দেখা দেয়নি, কিন্তু এবারে চিত্র পুরোটাই উলটো—মাত্র ৬০ মিলিমিটার বৃষ্টিপাতেই ধবলগুড়ি জনতার বাজারের প্রায় ২০০ গজ রাস্তা পানিতে তলিয়ে যায়। এতে স্থবিরতা দেখা দেয় জীবনযাত্রায়, ব্যবসায় বিরূপ প্রভাব পড়ে। এই জলাবদ্ধতার স্থায়ী সমাধানে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
শাওন হোসেন, ধবলগুড়ি, পাটগ্রাম, লালমনিরহাট
