ঈদ উপলক্ষ্যে ৩ হাজার ২০০ কোটি টাকার ৫টি নতুন প্রণোদনা প্যাকেজ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। যেখানে বেসরকারি শিক্ষকদের অন্তর্ভুক্ত করা হয়নি। গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের টিকে থাকাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তার ওপর এসব শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর নির্ভর করে আছে লাখ লাখ পরিবার। যাদের আয়ের একমাত্র উত্স ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। লোকলজ্জার ভয়ে অনেকে কিছু বলতে পারছে না। অনেকে আবার পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান একটা বৃহত্ সাপোর্ট আমাদের শিক্ষাব্যবস্থা এগিয়ে নিতে। তাদের প্রতি দৃষ্টি না থাকলে শিক্ষাব্যবস্থা হুমকির মুখে পড়বে। তাই সরকারের কাছে অনুরোধ, বেসরকারি শিক্ষকদের আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিন।
মো. সায়েদ আফ্রিদী
শিক্ষার্থী, ঢাকা কলেজ
০০০
