পুরানো ঢাকার ঐতিহ্যবাহী ঢাকাবাসী সংগঠন ও চাইল্ড অ্যান্ড মাদার কেয়ার প্রতিষ্ঠান ‘বাঁচতে হলে মাস্ক ব্যবহার করুন’ এ স্লোগানকে সামনে রেখে ডিঙ্গি নৌকার র্যালি আয়োজন করেছে। জনসাধারণকে মাস্ক ব্যবহার করানোর জন্য এই সচেতনমূলক কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে বাংলাদেশ আওয়ামী লীগ ও সমাজকল্যাণ উপ-কমিটি স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম দিয়ে সহযোগিতা করে।
এই কর্মসূচি উদ্বোধন করেন দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম সার্ক যুব স্বর্ণপদক বিজয়ী মো. শুকুর সালেক। সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য ও চাইল্ড অ্যান্ড মাদার কেয়ার প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক আখলাকুর রহমান মাইনু। বিনবাদক আবদুল কাদের বিন বাজিয়ে মাস্ক ব্যবহার করার জন্য জনসাধারণকে অনুরোধ করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকাবাসীর মহাসচিব শেখ খোদা বক্স, বাংলাদেশ আওয়ামী লীগ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য মাহব্বুর রশিদ ও আবদুল বারেক।
বাংলাদেশ আওয়ামী লীগ ও সমাজকল্যাণ উপকমিটির সম্পাদক সুজিত রায় নন্দীর সার্বিক সহযোগিতায় নৌকা র্যালি শেষে মাঝিদের মধ্যে ও স্থানীয় জনসাধারণের মধ্যে মাস্ক, সাবান, হ্যান্ডওয়াস, টুথপাউটার বিতরণ করা হয়।
