জমে উঠেছে গেমস পদক আসছে দ. এশিয়াতেও

আপডেট : ২৪ জুলাই ২০২১, ২২:৪১

টোকিও অলিম্পিক গেমস উদ্বোধন হওয়ার আগেও আয়োজক জাপানের আশঙ্কা ছিল। জাপানে করোনা শনাক্তের ঊর্ধ্বগতির মধ্যে যেখানে সাধারণ মানুষ আতঙ্কিত, সেখানে আদৌ গেমসের পর্দা উঠবে কি না, এটা নিয়ে দুনিয়া জুড়ে সংশয়ের শেষ ছিল না। দর্শকবিহীন টোকিও স্টেডিয়ামে আলোকোজ্জ্বল, ঝলমলে উদ্বোধন হওয়ার পরই ক্রীড়াবিদরা পদক লড়াইয়ে নেমে গেছেন। এরই মধ্যে গেমসের নানা রকম খেলায় জয়-পরাজয়ের ঘটনায় আবেগে ভাসতে শুরু করেছেন ক্রীড়াবিদরা। এখন করোনার কথা অনেকটাই পেছনে চলে              গেছে খেলাপ্রিয় মানুষের কাছে। বিশেষ করে জুডোর পুরুষ লড়াইয়ে জাপানের জুডোকা নাওহিসা তাকতো স্বর্ণ পদক জয় করে হাসি ফুটিয়েছেন। সেই আনন্দ ছুঁয়ে গেছে জাপানিদের হূদয়।

দর্শক টিভির পর্দায় দেখছেন শুরু হয়ে গেছে পদক লড়াই। এশিয়ায় চীনের পর ইরান, জাপানও স্বর্ণ জয় করেছে কাল। প্রথম সোনার পদক উপহার দিয়েছে চীন। চীনের নারী শুটার ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনার পদকটি উপহার দিয়েছেন ইয়াং কিয়াং।

বিশ্ববিদালয়ে পড়ুায় শিক্ষার্থী ইয়াং কিয়াং মনে করেছিলেন লেখাপড়া ক্ষতিগ্রস্ত হবে, তাই শুটিং অনুশীলন বন্ধ করে দিয়েছিলেন। ঘরে মা ছিল অসুস্থ। ইয়াং কিয়াংয়ের মা তার কন্যাকে ডেকে বলেছিলেন তুমি যদি দেশের পতকা বিশ্বের দরবারে ওড়াতে পার তাহলে মনে রেখ সেটাই হবে আমার অসুস্থতার সবচেয়ে বড় মেডিসিন। সেই মেয়ে অনলাইনে লেখপড়া করে শুটিং অনুশীলনে গিয়েছিলেন। পড়ার টেবিল থেকে অলিম্পিকে সোনার পদক জয় করলেন ইয়াং কিয়াং।

গতকাল সকালেই দুনিয়ায় ছড়িয়ে যায় দক্ষিণ এশিয়াতেও পদক আসতে শুরু করেছে। প্রতিবেশী দেশ ভারতের মণিপুরের প্রত্যন্ত গ্রামের মীরাবাঈ চানু রূপার পদক জয় করেছেন। ভারোত্তোলনে রূপার পদক জয় করে পুরো ভারতবর্ষে হইচই ফেলে দিয়েছেন। এই ভারোত্তোলক টানা দুই মাস যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসে অনুশীলন করে এসেছেন। করোনায় যখন দুনিয়া ওলট-পালট তখন চানু ছিলেন নিজ অনুশীলনে মগ্ন। পাখির চোখ ছিল টোকিও অলিম্পিকে। গতকাল গেমেসর প্রথম দিনেই ভারতবাসীকে আনন্দে ভাসিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিনন্দন জানিয়েছেন। তার ফেরা সবাইকে অবাক করেছে। কারণ ইনজুরিতে ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল। অথচ সেখান থেকে উঠে এসে অলিম্পিকে পদক জয় করে বুঝিয়ে দিলেন ইচ্ছে থাকলে অসম্ভব বলে কিছু থাকে না। ভারত আরো পদক তুলে আনবে।

টেবিল টেনিস খেলোয়াড় সিরিয়ার ১২ বছর বয়সের কন্যা, নাম তার হেনড আব্দুর রউফ জাজা। সবচেয়ে কম বয়সে অলিম্পিক গেমেস খেলছে। জাজা হচ্ছে ৫২ বছরের মধ্যে সবচেয়ে কম বয়সি অলিম্পিয়ান।

অলিম্পিক গেমসের জুডোতে ঘটে গেছে আরেক ঘটনা। জুডোতে আলজেরিয়ার খেলা ছিল ইসরাইলের খেলোয়াড়দের বিপক্ষে। কিন্তু আলজেরিয়ান জুডোকা ফাতেহি নুরিন ইসরাইলের তোহার বুটবুলের বিপক্ষে খেলবে না। সে নাম প্রত্যাহার করে নেয়। ফিলিস্তিনে ইসরাইলিদের দখলদারিত্বের প্রতিবাদে আলজেরিয়ান জুডোকা ফাতেহি নাম প্রত্যাহার করে নেন। আর সে কারণে টোকিও অলিম্পিক হতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই জুডোকা আগেও ইসরাইলি ক্রীড়াবিদের বিপক্ষে খেলতে অপারগতা প্রকাশ করে নিষেধাজ্ঞায় পড়েছিলেন।