শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
চলমান কঠোর লকডাউনের প্রথম দিন ভোর ৬টা থেকেই যাত্রী পারাপার এবং যাত্রীবহনকারী সকল যানবাহন ফেরিতে তোলার বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছিল সরকার। কিন্তু তা (২৩ জুন) গাড়ি ঘাটে বেশি থাকায় তা বাধ্য হয়েই ফেরিতে তুলেছিল কর্তৃপক্ষ। এক দিন পর (২৪ জুলাই) একই চিত্র দেখা গেছে শিমুলিয়া বাংলাবাজার ঘাটে। এ নৌরুটে জরুরি পণ্যসেবা, রোগী ও লাশবাহী গাড়ি পার করার জন্য ফেরি রাখা হলেও সুযোগ বুঝে যাত্রী ও ছোট গাড়ি পার হয়ে যাচ্ছে। মানবিক কারণে তাদের ফেরি থেকে নামিয়ে দেওয়া যাচ্ছে না বলে জানা গেছে।
সরজমিনে ৩ নম্বর ফেরি ঘাটে গিয়ে দেখা যায়, শনিবার দুপুরে বাংলাবাজার ফেরিঘাটে আসা সব ফেরিতেই যাত্রী এবং বিভিন্ন ধরনের যানবাহন ফেরিতে উঠছে ও নামছে। শুধু দূরপাল্লার বাস চলাচল বন্ধ আছে। তবে সকাল থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ বলেন, জরুরি পণ্যসেবা, রোগী ও লাশবাহী গাড়ি পার করার জন্য ফেরি প্রস্তুত রাখা হয়েছে। তবে, সুযোগ বুঝে যাত্রী ও ছোট গাড়িও পার হয়ে যাচ্ছে।
