মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের মুক্তাগাছায় অপহূত এক কিশোরীকে রাজবাড়ি জেলার পাংশা থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন, মুক্তাগাছা থানার ওসি মো. দুলাল আকন্দ।
বাংলাদেশ পুলিশের এআই(মিএন্ড পাবরি?লেশন্স) মো. সো?হেল রানা প্রেরিত প্রেসনোটে জানানো হয়, ঈদের দিন সন্ধ্যায় এক কিশোরীকে মুক্তাগাছা থানা এলাকা থেকে অপহরন করে মুক্তিপন দাবি করা হচ্ছে। মুক্তিপন না দিলে তাকে দৌলতদিয়া ঘাটে পতিতাপল্লীতে বিক্রি করে দেয়া হবে বলে হুমকি দেয়া হয়। বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইংকে এমনই একটি বার্তা প্রেরণ করে পুলিশের সহযোগিতা চাওয়া হয়। বার্তা পেয়েই ওসি মুক্তাগাছা মোহাম্মদ দুলাল আকন্দকে এটি প্রেরণ করে দ্রুততম সময়ে অপহূত কিশোরীকে উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়। ওসি মুক্তাগাছা প্রযুক্তির সহায়তায় ও প্রাথমিক তদন্তে জানতে পান, মেয়েটির বর্তমান অবস্থান রাজবাড়ি জেলার পাংশা থানার অন্তর্গত একটি এলাকায়। তাত্ক্ষনিকভাবে মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং পাংশা থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমানকে নির্দেশনা দেয় ওসি মুক্তাগাছার সাথে সমন্বয় করে অপহূত মেয়েটিকে উদ্ধার করতে।
কিশোরীকে উদ্ধারের জন্য ওসি পাংশা এসআই মাসুদুর রহমান এবং এসআই মো. কামাল হোসেনের নেতৃত্বে দু’টি টিমকে নিয়োজিত করেন। সংশ্লিষ্ট জেলা সমূহের সাইবার ও ডি?বি টিমসহ পুলিশের একাধিক টিমের নিরলস প্রচেষ্টায় কিশোরীকে গতকাল ২৩ জুলাই ২০২১ খ্রি. সন্ধ্যায় রাজবাড়ি জেলার পাংশা থানার সরিষা ইউনিয়নের পিড়ালীপাড়া গ্রাম থেকে উদ্ধার করা হয়। অপহরনকারী হিসেবে চিহ্নিত দুর্জয়কে আটক করেছে পুলিশ।
