ইউরোপে ১২-১৭ বছর বয়সীদের মডার্নার টিকা প্রয়োগের অনুমতি

আপডেট : ২৫ জুলাই ২০২১, ০০:১০

ইউরোপীয় মেডিসিন ওয়াচডগ শুক্রবার ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের জন্য মডার্নার টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে। এটি এই মহাদেশে শিশুদের জন্য করোনার দ্বিতীয় ভ্যাকসিন।

শিশুদের শরীরে টিকার কার্যকারিতা পরীক্ষা করবে মডার্না

ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ) মডার্নার ব্রান্ড নাম (স্পাইকভ্যাক্স) ব্যবহার করে বলেছে, ‘১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের মধ্যে স্পাইকভ্যাক্স ভ্যাকসিনের ব্যবহার ১৮ বছর বা তার বেশি বয়সীদের মতো একই হবে।’

প্রতি চার সপ্তাহের ব্যবধানে এই ভ্যাকসিনের দুটি ইনজেকশন দেওয়া হবে। গত মে মাসে ইউরোপীয় তরুণদের জন্য ফাইজার/বায়োএনটেক উদ্ভাবিত ভ্যাকসিনের অনুমোদনের পরে আমস্টারডাম ভিত্তিক এজেন্সি (ইএমএ) দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে মডার্নার অনুমোদন দিলো।

ইত্তেফাক/এমআর