বিশ্বশান্তির বার্তা দিতে ও মানবজাতির মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার প্রত্যাশায় আবু ধাবিতে পরস্পরকে চুম্বন করে বিশ্বশান্তির বার্তা দিলেন পোপ ফ্রান্সিস ও মিসরের প্রধান ইমাম আল-আজহার শেখ আহমেদ আল তায়াব। পরে তারা একটি বিবৃতিতে স্বাক্ষর করেন। ওই বিবৃতিতে বলা হয়, আমরা ঘোষণা করছি, কোনও ধর্ম কখনও যুদ্ধ, ঘৃণার মনোভাব, শত্রুতা ও চরমপন্থায় যাবে না। হিংসা ও রক্তপাত ঘটে এমন কোনও কাজও করবে না।
পশ্চিম এশিয়ার সব মুসলমানদের উদ্দেশে গ্র্যান্ড ইমাম আল-আজহার শেখ আহমেদ আল তায়াব বলেন, আপনারা স্থানীয় খ্রিস্টান সমপ্রদায়ের মানুষদের সঙ্গে মিলেমিশে থাকুন। তাদেরও সে দেশে থাকার পূর্ণ অধিকার ও দায়িত্ব রয়েছে। আর পোপ বলেন, শান্তির শক্তপোক্ত রাস্তা গড়ে তুলতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে চলতে হবে। ঘোষণাপত্রে স্বাক্ষরের পর দুই নেতার চুম্বনের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। -দ্য টেলিগ্রাফ
