মো. আল শাহরিয়ার সৌরভ
নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, হাতিবান্ধা
রাসায়নিক বন্ধন
সুপ্রিয় বন্ধুরা, তোমরাও পাঠিয়ে দাও লেখা ই-মেইলে:
প্রশ্ন-৬। চিনির রাসায়নিক সংকেত লিখ?
উত্তর:চিনির রাসায়নিক সংকেত হলো C6H22O11
প্রশ্ন-৭। অষ্টকের নিয়মটি লেখো।
উত্তর:বিভিন্ন মৌলের পরমাণুসমূহ নিজেদের মধ্যে ইলেকট্রনের আদান-প্রদান কিংবা শেয়ারের মাধ্যমে পরমাণুসমূহের শেষ শক্তিস্তরে ৮টি ইলেকট্রন বিন্যাস লাভ করাকে অষ্টক নিয়ম বলে।
প্রশ্ন্ন-৮। যৌগমূলক কাকে বলে?
উত্তর:যদি দুই বা ততোধিক মৌলের একাধিক পরমাণু একত্রে হয়ে একটি দল বা গ্রুপ গঠন করে যা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের সময় অপরিবর্তিত থেকে একটি পরমাণুর ন্যায় আচরণ করে এবং যার নির্দিষ্ট যোজনী আছে সেই গ্রুপকে যৌগমূলক বা র্যাডিকেল বলে
প্রশ্ন্ন-৯। ভ্যানডার ওয়ালস বল কী?
উত্তর:সমযোজী যৌগে পরমাণুসমূহ যে বল দ্বারা আকৃষ্ট থাকে তাকে ভ্যানডার ওয়ালস বল বলে।
প্রশ্ন-১০। দুই এর নিয়মটি লেখো।
উত্তর:বিভিন্ন মৌলের পরমাণুসমূহ নিজেদের মধ্যে ইলেকট্রন আদান- প্রদান এবং শেয়ারের মাধ্যমে পরমাণুসমূহের শেষ শক্তিস্তরে ২টি ইলেকট্রনের বিন্যাস লাভ করাকে দুই এর নিয়ম বলে।
প্রশ্ন-১১। ক্যাটায়ন কী?
উত্তর:ধনাত্মক চার্জযুক্ত পরমাণুকে ক্যাটায়ন বলে।
