পঞ্চম শ্রেণির বাড়ির কাজ:বিজ্ঞান

আপডেট : ২৫ জুলাই ২০২১, ১৯:১৫

হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ ঢাকা

পাট ও পাটজাত দ্রব্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশ প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক

মুদ্রা অর্জন করে

বাংলাদেশের অর্থনীতি

 কৃষি ও শিল্প

 

বন্ধুরা, তোমরা বাড়িতে সময় নষ্ট না করে সময় সময় পড়ার টেবিলে বসবে। প্রথমে উপরের অধ্যায়টি পড়ে নিবে। তারপর প্রশ্ন ও উত্তরগুলো দেখবে।

 

৫. পাট কী? পাটকে সোনালী আাঁাশ বলা হয় কেন? পাটের তিনটি ব্যবহার লেখ।

উত্তর:পাট এক প্রকার সোনালী আঁশ।

পাট ও পাটজাত দ্রব্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশ প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে। এজন্য বাংলাদেশে পাটকে ‘সোনালী আঁশ’ বলা হয়।

পাটের তিনটি ব্যবহার—

১. পাট দিয়ে তৈরিকৃত রশি পণ্যসামগ্রী ও অন্যান্য জিনিসপত্র বেঁধে রাখার কাজে ব্যবহূত হয়।

২. পাটের তৈরি কার্পেট বাড়িতে, মসজিদে ও অফিস-আদালতে ব্যবহার করা হয়।

৩. পাট দিয়ে তৈরিকৃত বস্তা পণ্যসামগ্রী বহন করার কাজে ব্যবহূত হয়।

৬. আমাদের প্রধান অর্থকরী ফসল কী? একে সোনলি আঁঁশ বলার চারটি কারণ উল্লেখ করো।

উত্তর:আমাদের প্রধান অর্থকরী ফসল হলো পাট।

পাটকে সোনালি আঁশ বলার চারটি কারণ নিচে দেওয়া হলো—

১. কৃষিদ্রব্যের মধ্যে পাট ও পাটজাত দ্রব্য থেকে এদেশের রপ্তানি আয়ের একটা বড় অংশ আসে বলে এদেশের মানুষের অর্থনৈতিক জীবনের বড় অংশ পাটের ওপর নির্ভরশীল।

২. বাংলাদেশের মাটি ও জলবায়ু পাট চাষের জন্য বিশেষ উপযোগী।

৩. বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ পাট চাষ ও ব্যবসার সাথে যুক্ত।

৪. ভারতের পরে বাংলাদেশেই সবচেয়ে বেশি পাট উত্পন্ন হয়।

৭. বাংলাদেশের একটি অর্থকরী কৃষিপণ্য সিলেট ও চট্টগ্রাম এলাকায় বেশি উত্পন্ন হয়। এ অর্থকরী কৃষিপণ্যটির নাম কী? কৃষিপণ্যটি সম্পর্কে চারটি গুরুত্বপূর্ণ তথ্য লেখ।          

উত্তর:এ অর্থকরী কৃষিপণ্যটির নাম চা।

চা সম্পর্কে চারটি গুরুত্বপূর্ণ তথ্য হলো—

১. চা রপ্তানি করে বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে।

২. বর্তমানে দিনাজপুর ও পঞ্চগড় জেলাতেও চা চাষ হচ্ছে।

৩. বিশেষ সুনাম থাকায় বিদেশে বাংলাদেশের চায়ের অনেক চাহিদা আছে।

৪. বাংলাদেশের অর্থনীতিতে চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৮. তুমি কি মনে করো তামাক চাষ নিরুত্সাহিত করা প্রয়োজন? তোমার মতামতের সপক্ষে পাঁচটি কারণ উল্লেখ করো।          

উত্তর:হ্যাঁ, আমিও মনে করি তামাক চাষ নিরুত্সাহিত করা প্রয়োজন। কারণ হলো—

১. তামাক চাষের ফলে বিকল্প খাদ্য শস্য উত্পাদন হ্রাস পাচ্ছে।

২. এর ফলে দেখা দিচ্ছে খাদ্যশস্য ঘাটতি।

৩. তামাক উত্পাদনে নারী-পুরুষ সকলেই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।

৪. তামাকপাতা থেকে বের হওয়া গ্যাস ফুসফুসের জন্য ক্ষতিকর।

৫. তামাকপাতার বাজারব্যবস্থা সবার জন্য লাভজনক নয়।