লাভলু-মম’র ‘আমার বউ কমিশনার’

আপডেট : ২৫ জুলাই ২০২১, ১৯:১৭

 বিনোদন রিপোর্ট

 

এবারের ঈদে নির্মাণের পাশাপাশি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন নির্মাতা ও অভিনেতা সালাহউদ্দিন লাভলু। পাশাপাশি একাধিক নাটকে দেখা মিলছে অভিনেত্রী জাকিয়া বারি মম’র। এবার তারা জুটি বেঁধেছেন সকাল আহমেদের ‘আমার বউ কমিশনার’ শিরোনামের একটি নাটকে। নাটকটি আজ রাত ১১টা ৩০ মিনিটে আর টিভিতে প্রচারিত হবে।

নাটকটির গল্পে দেখা যাবে, খাইরুলের বউ এলাকার বর্তমান কমিশনার। বউ কমিশনার হওয়াতে খাইরুলের ভাব-গতিতে অনেক পরির্বতন ঘটেছে।

বউয়ের কমিশনার পদের সুযোগ নিয়ে বিভিন্নভাবে দুর্নীতি করে সে।

খাইরুল গ্রামের বিভিন্নব বিচার-সালিশে গিয়ে বাদী-বিবাদী উভয় পক্ষের কাছে টাকা নিয়ে বিচার করে এবং বাজারে গিয়ে পণ্যদ্রব্য কিনে অর্ধেক দাম দেয়। রিলিফের চাউলের বস্তা গোপনে গোডাউন থেকে সরিয়ে খোঁড়া যুক্তি দাঁড় করিয়ে চাউলের

দোকানে বিক্রি করে দেয় সে। যে কারণে গ্রামের অনেক দরিদ্র মানুষ রিলিফের চাউল থেকে বঞ্চিত হয়।

খাইরুলের এমন অত্যাচারে এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে ওঠে। তারা কমিশনারের ওপর থেকে ধীরে ধীরে আস্থা হারাতে

শুরু করে।

খাইরুলের বউ দিপা প্রথম দিকে বুঝে উঠতে পারে না। তার নির্বাচিত এলাকার উন্নতি কেন সে করতে পারে না? কেন

এলাকার লোকজন তার কাছ থেকে দূরে সরে যায়। কমিশনার দিপা কারণ উদঘাটন শুরু করে। দিপা এক পর্যায়ে জানতে পারে তার স্মামী খাইরুল একজন দুর্নীতিবাজ লোক। সে খাইরুলকে অনেক বোঝায়।