আজ রাত ৮টায় মাছরাঙা টিভিতে প্রচারিত হবে বিশেষ নাটক ‘ভাইজান’। বিদ্যুত্ রায়ের রচনা এবং আলোক হাসানের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মিশু সাব্বির, তাসনুভা তিশা প্রমুখ। পুরান ঢাকার ছেলে জয়নাল সর্দার। সবাই তাকে ভাইজান বলে ডাকে। সারাদিন বন্ধুদের সঙ্গে আড্ডাবাজি আর দাদাগিরি করে সময় কাটে ভাইজানের। একদিন এক ছিনতাইকারী সদরঘাটের মেয়ে অন্তরার ব্যাগ ছিনতাই করতে গেলে উল্টো ছিনতাইকারীকে ধাওয়া করে ধরে ফেলে অন্তরা। ইচ্ছেমতো ধোলাই দিয়ে নিজের ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় ভাইজানের চোখে পড়ে অন্তরা। প্রথম দেখাতেই অন্তরাকে মনে জায়গা দেয় ভাইজান। চিরচেনা ভাইজান দিওয়ানা হয়ে ওঠে অন্তরার প্রেমে। একটার পর একটা পাগলামো করতে থাকে অন্তরার চোখে নিজেকে ভালো প্রমাণের জন্য। কিছুদিনের মধ্যেই অন্তরাও ভাইজানকে আপন করে নেয়। কিন্তু বাধা একটাই, অন্তরার বড় ভাই সিডর। পুরান ঢাকার ভয়ঙ্কর ক্যাডার সিডরের অনেক ক্ষমতা। অন্তরা ও ভাইজান পড়ে যায় মহাবিপদে।
