আপনার রাশিফল

আপডেট : ২৫ জুলাই ২০২১, ২০:৫৬

মুহম্মদ আনিসুল হক

২৬ জুলাই ২০২১ খ্রিষ্টাব্দ, সোমবার

আজ ১১ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ এবং ১৫ জিলহজ ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ২৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৪৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও শনি। আপনার শুভ সংখ্যা: ১ ও ৮। শুভ বার: রবি ও শনি। শুভ রত্ন: রুবী ও নীলা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

প্রয়োজনে বড় ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা নিতে পারেন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন।         

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। অসুস্থ পিতার প্রতি খেয়াল রাখুন। সামাজিক কাজে অংশ নিয়ে সাফল্য পেতে পারেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। তীর্থ ভ্রমণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

প্রতিকূল সময়ে ধৈর্য ধারণ করুন। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। আপনার নামে কোনো অপবাদ রটতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সন্তানের প্রতি নজর রাখুন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। অসুস্থ মায়ের যত্ন নিন। যানবাহনে ওঠানামায় সতর্ক থাকুন। অন্যথায় দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা নিন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন। গলায় কোনো সমস্যা অনুভব করতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

পড়াশোনায় আনন্দ পাবেন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মূল্যবোধ বজায় রাখুন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

শরীর মোটামুটি ভালো থাকতে পারে। অসুস্থদের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যবসায়িক দিক ভালো থাকতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলুন।