আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
আদমদীঘির মুরইল-নশরপুর সড়কের নশরতপুর বাজার মোড়সহ বেশ কয়েকটি স্থানে সড়কের মধ্যে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে সংস্কার কাজ। এতে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। ব্যবসায়ী সরোয়ার হোসেন বলেন, জরুরি ভিত্তিতে বিদ্যুতের খুঁটি অপসারণ করে সড়কের সংস্কার কাজ সম্পন্ন করা প্রয়োজন। উপজেলা নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান বলেন, বিদ্যুতের খুঁটি অপসারণের জন্য বিদ্যুত্ অফিসে আবেদন দেওয়া আছে। সান্তাহার নেসকো লি. বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী রোকনুজ্জামান বলেন, বিদ্যুতের খুঁটি অপসারণের বিষয়টি আমাদের জানানো হলে ব্যবস্থা নেওয়া হবে।
