নান্দাইলে পাটের ফলন ভালো

আপডেট : ২৫ জুলাই ২০২১, ২১:০৭

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা

নান্দাইলে এবার পাটের ভালো ফলন হয়েছে। সেই সঙ্গে বাজার দর ভালো হওয়ায় খুশি পাট চাষিরা। কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় এবার ১ হাজার ১৯৫ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। কয়েক জন পাট চাষি জানান, পাট চাষ থেকে শুরু করে শুকানো পর্যন্ত প্রতি বিঘায় খরচ হয় ৪-৫ হাজার টাকা। পাট চাষি আ. কাদির, জামাল উদ্দিন, সমেদ আলীসহ অনেকেই জানান, বর্তমানে প্রতি মণ পাট ২ হাজার ৩০০ টাকা থেকে ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নাদিয়া ফেরদৌসি জানান, পাটের দাম সন্তোষজনক। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, উপজেলায় এবার পাটের ফলন ভালো হয়েছে।