নেত্রকোনায় চামড়ার দাম কম

আপডেট : ২৫ জুলাই ২০২১, ২১:০৮

নেত্রকোনা প্রতিনিধি

দাম না পেয়ে বিপাকে পড়েছেন নেত্রকোনার চামড়া ব্যবসায়ীরা। চামড়া বিক্রয় কেন্দ্রগুলোতে বড় বড় গরুর চামড়ার দাম মিলছে ১০০-১৫০ টাকা। নেত্রকোনা শহরের চক মসজিদ, সাতপাই রেল ক্রসিং, রাজুর বাজার এবং থানার মোড়ে কোরবানির চামড়ার হাটে গিয়ে এমন চিত্র দেখা যায়। চামড়া বিক্রেতা বালি গ্রামের আবদুল করিম বলেন, তিনি সাতটি চামড়া নিয়ে এসেছেন। প্রতিটি চামড়া মাত্র ১৫০ টাকায় বিক্রি করতে বাধ্য হয়েছেন। চামড়া ক্রেতা বশির মিয়া বলেন, এবার চামড়ার দাম কম। প্রক্রিয়াজাতকরণের অভাবে অনেক চামড়া নষ্ট হয়ে যায়। সেজন্যও দাম কম। এছাড়া এখানে চামড়া স্টোর করে রাখারও কোনো ব্যবস্থা নেই।