লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
লোহাগাড়ায় কঠোর লকডাউনের তৃতীয় দিন রবিবার বিধিনিষেধ অমান্য করায় ৫৩ মামলায় ৫১ হাজার ৬০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে উপজেলা সদরের বটতলী মোটর স্টেশনসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জিতু। লকডাউন অমান্য করে দোকানপাট খোলা রাখা ও অযথা ঘোরাঘুরি করার দায়ে ৫৩টি মামলায় ৫১ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।
কাঠালিয়ায় মাস্ক না পরায়
আট জনকে জরিমানা
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা জানান, কাঠালিয়ায় রবিবার মাস্ক না পরার দায়ে আট জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কাঠালিয়া বাজার, বটতলা ও আমুয়া এলাকায় অভিযান চালিয়ে আট জনকে ২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা এসব জরিমানা করেন।
