পীরগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ২৫ জুলাই ২০২১, ২১:১১

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা

ঈদে শ্বশুরবাড়ি বেড়াতে এসে পীরগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আকতারুজ্জামান ডাবলুর (৪০) মৃত্যু হয়েছে। রবিবার সকালে দিনাজপুর-চন্দোরিয়া পাকা সড়কের বৈরচুনা জামিনির মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ডাবলু জেলার হরিপুর উপজেলার যাদুরানী গ্রামের মৃত নাজির হোসেনের ছেলে। তিনি উপজেলার বৈরচুনা গাজাংপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে ঈদে বেড়াতে এসেছিলেন। পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।