কীর্তনখোলা নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট : ২৫ জুলাই ২০২১, ২১:১১

বরিশাল অফিস

বরিশালের কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।  কোতোয়ালি মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, বরিশাল নদী বন্দর সংলগ্ন কীর্তনখোলা নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ নদী বন্দরে গিয়ে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। আনুমানিক ৫০ বছর বয়সি ঐ পুরুষের চার-পাঁচ দিন আগে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অর্ধগলিত লাশে পচন ধরেছে। তার পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চলছে। থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।