দৌলতখানে দুই বিয়ে বাড়িতে জরিমানা

আপডেট : ২৫ জুলাই ২০২১, ২১:১১

ভোলা (দক্ষিণ) প্রতিনিধি

ভোলার দৌলতখানে সরকারি নিষেধাজ্ঞা এবং স্বাস্থ্যবিধি না মেনে বৌভাতের আয়োজন করায় দুই বিয়ে বাড়িতে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের তালুকদার বাড়ি এবং পৌরসভার একটি বৌভাত অনুষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারেক হাওলাদার। তিনি বলেন, করোনাকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বৌভাতের আয়োজন করায় এ জরিমানা করা হয়েছে।