ইত্তেফাক রিপোর্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রবিবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৬টির বা ৩০ দশমিক ৯৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। গতকাল ফু-ওয়াং সিরামিকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কার্যদিবসের লেনদেন শেষে ফু-ওয়াং সিরামিকের শেয়ারের ক্লোজিং দর ছিল ২২ দশমিক ১০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৪ দশমিক ৩০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ারদর ২ দশমিক ১০ টাকা বা ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ফু-ওয়াং সিরামিক ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জিপিএইচ ইস্পাতের ৯ দশমিক ৯৪ শতাংশ, মেঘনা সিমেন্টের ৯ দশমিক ৯২ শতাংশ, বারাকা পতেঙ্গা পাওয়ারের ৯ দশমিক ৮৭ শতাংশ, এএফসি অ্যাগ্রোর ৯ দশমিক ৭৪ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৮ দশমিক ৭৪ শতাংশ, এমআই সিমেন্টের ৮ দশমিক ৭০ শতাংশ, একটিভ ফাইনের ৮ দশমিক ৪০ শতাংশ, সাইফ পাওয়ারের ৭ দশমিক ৯৮ শতাংশ এবং শাইনপুকুর সিরামিকের শেয়ারদর ৭ দশমিক ৮৩ শতাংশ বেড়েছে।
