সড়কের মধ্যে বিদ্যুতের খুঁটি!

আপডেট : ২৫ জুলাই ২০২১, ২১:৫০

বগুড়ার আদমদীঘি উপজেলার ব্যস্ত নসরতপুর-মুরইল সড়কে বিদ্যুতের খুঁটি রেখে পুনর্নির্মাণ কাজ শেষ করা হয়েছে। এ সড়কের নসরতপুর পূর্ব রেলগেট থেকে ভূমি অফিস পর্যন্ত রাস্তায় ৮টি খুঁটি রয়েছে। পিডিবির উপজেলার সান্তাহার বিদ্যুত্ বিতরণ বিভাগ নেসকো এসব খুঁটি থেকে স্থানীয় বাজারে বিদ্যুত্ সরবরাহ করে আসছে। এ সড়ক পুনর্নির্মাণ শুরুর আগে রাস্তার দু পাশের অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। কিন্তু এসব বিদ্যুতের খুঁটি সরিয়ে ফেলার উদ্যোগ নেওয়া হয়নি। এর ফলে সড়কে যানজটসহ নানা সমস্যা সৃষ্টি করছে। একই কারণে এখানে দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময়। তাই নির্বিঘ্নে যানবাহন চলাচলের জন্য সড়কের মধ্য থেকে দ্রুত বিদ্যুতের খুঁটিগুলি অপসারণের জন্য সংশ্লি­ষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছি।

সাকলাইন লেনিন, আদমদীঘি, বগুড়া