মাস্ক পরায় উদাসীনতা!

আপডেট : ২৫ জুলাই ২০২১, ২১:৫০

জনগণকে এই কঠোর লকডাউনের মধ্যেও মাস্ক ছাড়া অবাধে চলাফেরা করতে দেখা যাচ্ছে। আমাদের সচেতনতা ও মাস্ক পরার মাধ্যমে করোনাভাইরাসকে রুখতে পারবো। মাস্ক না পরলে জরিমানা করার বিধান করা যেতে পারে। বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংগঠনের উচিত জনসাধারণকে মাস্ক পরতে উত্সাহিত করা। গ্রামের মানুষের সচেতন করতে মেম্বার-চেয়ারম্যানদের কাজ করা উচিত। আমাদের বাঁচতে হলে মাস্ক ছাড়া কোনো বিকল্প নেই। প্রত্যেক শিক্ষার্থীর উচিত সবাইকে মাস্ক পরার গুরুত্ব বোঝানো। যাদের মাস্ক কেনার টাকা নেই তাদের বিনামূল্যে মাস্ক দেওয়া উচিত। জীবাণু সংক্রমণ কমাতে মাস্ক পরা অত্যন্ত জরুরি। মাস্ক পরলে আমরা আমাদের পরিবারের সবাইকে সুস্থ রাখতে পারবো।

সোহেল ইসলাম জাফর, শিক্ষার্থী, ঢাকা কলেজ