মাগুরা জেলা থেকে ১৮ কিলোমিটার দূরে আমাদের গ্রামের অবস্থান। আমাদের ইউনিয়ন ও পাশের তিনটা ইউনিয়ন মিলে প্রায় ১০০০০ মানুষের বসবাস। কিন্তু আমাদের এলাকায় কোনো ফায়ার স্টেশন নেই। আমাদের গ্রাম থেকে এক কিলোমিটার দূরে রাজাপুর বাজারে রয়েছে বিশাল গোডাউন। মাঝে মাঝে সেখানে আগুন লেগে অনেক ক্ষয়ক্ষতি হয়। আমাদের সর্ব নিকটের ফায়ার স্টেশন হচ্ছে মাগুরা জেলা ফায়ার স্টেশন। সেখান থেকে খবর পেয়ে আসতে আসতে সব পুড়ে শেষ হয়ে যায়। তাই আমাদের প্রাণের দাবি একটি ফায়ার স্টেশন। এতে করে বেরইল, রাজাপুর, নহাটা, কুচিয়া মুড়া ও গঙ্গারামপুর ইউনিয়নের মানুষ অগ্নিকাণ্ড থেকে বেঁচে যাবে। আমরা এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. নাজমুচ্ছাকিব
ছোট জোকা, মাগুরা
