রামগড়ে নববধূকে নিতে শ্বশুরবাড়ি এসে জামাই খুন

আপডেট : ২৫ জুলাই ২০২১, ২১:৫২

রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতা

বিয়ের মাত্র পাঁচ দিন পর নববধূকে নিতে এসে শ্বশুরবাড়িতে খুন হন জামাই চাইথোয়াই অং মারমা (৩৬)। একই বিছানায় ঘুমন্ত স্বামীকে গলাকেটে কে বা কারা খুন করল এর কোনো কিছুই জানেন না বলে দাবি নববধূ চপাইয়ে মারমার (২০)। খাগড়াছড়ির রামগড়ের পাতাছড়ার  প্রত্যন্ত পাহাড়ি পল্লি দক্ষিণ নতুন পাড়ায় ঐ শ্বশুরবাড়ি থেকে পুলিশ গতকাল রবিবার বিকাল ৪টার দিকে নিহত চাইথোয়াই অং মারমার মরদেহ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য  নববধূ চপাইয়ে মারমা ও শ্যালক উখ্যাচিং মারমাকে আটক করা হয়েছে।