স্থানীয় নেতাদের শোক
ইত্তেফাক রিপোর্ট
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য এবং ঐ ইউনিয়নের জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক নূরু মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। শনিবার রাতে শেরপুর সদর হাসপাতালে তিনি মারা যান। তিনি তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল রবিবার সকালে দ্বিতীয় দফা জানাজা শেষে কিতনতরী জামে মসজিদের পাশে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে জেপির প্রেসিডিয়াম সদস্য, সাবেক এমপি ও কুড়িগ্রাম জেলা জেপির সভাপতি মো. রুহুল আমিন এবং জেলা জেপির সহসভাপতি প্রকৌশলী মো. মনজুরুল হক গভীর শোক জানিয়েছেন।
জেপির আর্থিক লেনদেনের
হিসাব ইসিতে দাখিল
জাতীয় পার্টি-জেপির ২০২০ পঞ্জিকা বছরের আর্থিক লেনদেনের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হয়েছে। সোমবার ইসি সচিব হুমায়ূন কবীর খোন্দকারের কাছে এই হিসাব জমা দেন পার্টির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী ও এজাজ আহমেদ মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক এম সালাহ উদ্দিন আহমেদ।
