রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ২৫ জুলাই ২০২১, ২১:৫৩

গোলাম সরোয়ার মোল্যা

মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের বাসিন্দা, বীর মুক্তিযোদ্ধা, দ্বারিয়াপুর ইউনিয়ন মুুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার, বিডিআরের অবসরপ্রাপ্ত হাবিলদার, বরেণ্য হা-ডু-ডু খেলোয়াড় গোলাম সরোয়ার মোল্যা (৭২)-কে রবিবার সকালে বরইচারা ঈদগাহ ময়দানে রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শনপূর্বক জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।  তিনি স্ত্রী, চার পুত্র, তিন কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর, উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন,  শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মোল্যা নবুয়ত আলী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মো. সোলায়মান, মহাসচিব শফিকুল ইসলাম বাবু, শ্রীপুর প্রেস ক্লাব।

আবদুল হান্নান

হোমনা উপজেলার আছাদপুর ইউনিয়নের নজরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুল হান্নান (৭৮) রবিবার ভোরে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় নজরপুর গ্রামের কবরস্থানে দাফন করায় হয়। হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে আছাদপুর ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন পাঠান, উপজেলার মুক্তিযোদ্ধারা তার মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।