শোক সংবাদ

আপডেট : ২৫ জুলাই ২০২১, ২১:৫৩

মো. এমদাদ আলী সিকদার

মীর্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ছোট ছৈলাবুনিয়া গ্রামের অবসরপ্রাপ্ত নৌবাহিনীর সার্জেন্ট মো. এমদাদ আলী সিকদার (৯০) বার্ধক্যের কারণে গতকাল রবিবার ভোর ৫টায় মীর্জাগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। গতকাল বিকালে ছোট ছৈলাবুনিয়া গ্রামে জানাজা শেষে তাকে তাদের পারিবারিক কবস্থানে দাফন করা হয়।  

আনোয়ার হোসেন মজুমদার

কুমিল্লার নাঙ্গলকোট জনতা ব্যাংকের সাবেক ক্যাশিয়ার ও উপজেলার  শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মজুমদার (৭০) গত শনিবার রাত ৯টায় উপজেলার পেড়িয়া ইউনিয়নের শিবপুর দক্ষিণ পাড়া গ্রামের বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রবিবার সকাল ১১টায় শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।