দুই ভাইবোনের ইতিহাস

আপডেট : ২৫ জুলাই ২০২১, ২১:৫৪

টোকিও অলিম্পিক গেমসে এবার ভিন্ন রকমের রেকর্ড হয়ে গেছে। এক সঙ্গে ভাইবোন সোনার পদক জয় করেছেন।

একই দিনে একই খেলায় দুই ভাইবোনের সোনার পদক আলোড়ন তুলেছে অলিম্পিকে। কারণ এটি আর নেই। জাপানিরা দারুণ খুশি তাদের দেশে একই পরিবারের দুই ক্রীড়াবিদ সোনার পদক জয় করেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দুই ভাইবোনের খবরে বলা হয়েছিল, আবে পরিবারের দুটি সোনার পদক। অনেকেই মনে করেছিলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী সিনজো আবে কি না। এমনটি খুঁঁজে পাওয়া গেল না। তবে এটাও ঠিক যে, দুই ভাইবোন সোনার পদক জয় করে জাপানিদের মুখে চওড়া হাসি ফুটিয়েছেন। তারা হয়তো অন্যকোনো আবে পরিবারের। দুজনেই জুডোতে সোনার পদক জয় করেছেন। ভাই আবে হিফুমি ৬৬ কেজি ওজন শ্রেণিতে জিতেছেন। আর মেয়েদের লড়াইয়ে বোন উতো ৫২ কেজি ওজন শ্রেণিতে সোনার পদক গলায় পরেছেন।  ভাই আগেও সাফল্য পেয়েছিলেন। হিফুমি দুইবার বিশ্ব চ্যাম্পিয়ন। হারিয়েছেন জর্জিয়ার ভাজা মার্গভেলাশভিলিকে। আর ছোট বোন প্রথমবার খেলতে এসেই তাক লাগালেন।

ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ফ্রান্সের আমানদাইন বুচার্ডকে হারিয়ে চমকে দিয়েছেন। দুই দিনে জাপান ৫টি সোনার পদক জয় করেছে।