সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চকলেট দেওয়ার নাম করে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাইদ নামের এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে প্রতাপেরচর এলাকা থেকে এলাকাবাসীর সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ঐ শিশুর বাবা সোনারগাঁও থানায় মামলা করেন। গ্রেফতারকৃত বখাটে সাইদকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। ঘটনার পর ঐ শিশুকে চিকিত্সার জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার ছাতক থানার মৃত মুসকানদার আলীর ছেলে মোহাম্মদ সাইদ প্রতাপেরচর এলাকায় ভাড়া বাসায় থেকে একটি কোম্পানিতে চাকরি করে। গত শুক্রবার ঘর ফাঁকা পেয়ে ভাড়া বাসার পার্শ্ববর্তী চার বছরের একটি শিশুকে চকলেটের লোভ দেখিয়ে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির চিত্কারে বাড়ির লোকজন এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে সাইদ জানালা ভেঙে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গতকাল সকালে প্রতাপেরচর এলাকা থেকে সাইদকে আটক করে পুলিশে খবর দেয়।
